০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে দুইপক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে গাছের কাঠ নিয়ে দুইপক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল আব্দুস সোবহান (৫৫) নামের এক বৃদ্ধের। বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার ঘাটাইল ইউনিয়নের কান্দুলিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার কান্দুলিয়া উত্তরপাড়া গ্রামের হায়দার, সোলেমান ও হাবিবসহ কয়েকজন কাঠ ব্যবসায়ীর কাছে বাড়ির গাছ বিক্রি করে। বিক্রি করা সেই গাছের লাকড়ি ক্রয় করেন কাঠ ব্যবসায়ীর কাছ থেকে। 

পরে ক্রয়কৃত লাকড়ি আনতে গেলে ছাত্তার ও হায়দারদের মধ্যে ঝগড়া বাঁধে। এতে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পরে ছাত্তারের ভাই সোবহান দুইপক্ষকে শান্ত করতে এগিয়ে গেলে তাকে মারধর করা হয়। এতে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি