১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে পৌর নির্বাচনে মনোনয়পত্র দাখিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর নির্বাচনে ২০ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসব মূখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। 

প্রার্থীরা নিজ নিজ দলীয় সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে সহকারি রিটানিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার করুনা সিন্দু চাকলাদারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বিএনপি মনোনীত প্রার্থী এসএমএ সোবহান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু, উপজেলা যুব লীগের সভাপতি মনিরুজ্জামান বকল। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

সহকারি রিটানিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার করুনা সিন্দু চাকলাদার জানান, ধনবাড়ী পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি জানান, ২য় ধাপের এ নির্বাচনে আগামী ১৬ জানুয়ারী এ পৌর সভায় ইভিএমের মাধ্যমে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি