১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানে ১০ লাখ টাকার মালামাল চুরি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দুটি শাড়ী কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার হাটুভাঙা বাজারের আবরনী বস্ত্র বিতান ও সামিউল ফ্যাশনে এই চুরির ঘটনা ঘটে।

চোরের দল দোকানের কলাপসেবল গেইটের তালা ভেঙে দুই দোকানের প্রায় দশ লাখ টাকার মালামাল লুটে নেয়।

আবরনী বস্ত্র বিতানের মালিক আবদুল হাকিম ও সামিউল ফ্যাশনের মালিক বাহাদুর সিকদার জানান, বুধবার প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে সন্ধা সাড়ে সাতটার দিকে নিজ নিজ প্রতিষ্ঠানে তালা দিয়ে বাড়ি যান। বৃহস্পতিবার সকালে দোকান খোলতে এসে তারা উভয় দোকানের কলাপসেবল গেইটের তালা ভাঙা দেখতে পান। দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন চোরের দল প্রিন্ট, তাঁতের শাড়ী, লুঙ্গি, থ্রী পিচসহ আবরনী বস্ত্র বিতান থেকে সাড়ে ৪ লাখ ও সামিউল ফ্যাশনের ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি