০৬:৫৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনার ঝুঁকি নিয়ে খুলছে দোকান শপিং মল

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের বিস্তাররোধে সরকারি ঘোষণায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ঈদুল ফিতরকে সামনে রেখে রোববার থেকে খুলছে টাঙ্গাইলের দোকান ও শপিংমল গুলো। তারই প্রস্তুতি হিসেবে শহরের অনেক মার্কেটের সামনেই বসানো হয়েছে হাত ধোয়ার বেসিং।

পাশাপাশি চলছে ক্রেতারা এলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে কিভাবে মার্কেটে ঢুকতে দেয়া হবে তা নিয়েও আলোচনা।

করোনা মহামারীর কারণে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। এ ছুটি বাড়ানো হয়েছে  ১৬ মে পর্যন্ত। এ সময়ে নিত্য প্রয়াজনীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ রয়েছে। 

গত সোমবার এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ আগামি রবিবার থেকে দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত দেয়। 

একইসাথে বাণিজ্য মন্ত্রণালয় থেকেও প্রজ্ঞাপন জারি করা হয়। 

এতে বলা হয়, হাটবাজার, ব্যবসা কেন্দ্র দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমিত আকারে খোলা থাকবে। শপিংমলে প্রবেশকালে ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

টাঙ্গাইল শহরের সমবায় সুপার মার্কেট, হীরা সুপার মার্কেট, মাহমুদুল হাসান মার্কেট, রাজধানী সুপার মার্কেট, টাঙ্গাইল প্লাজাসহ বিভিন্ন মার্কেটে ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে হাঁত ধোয়ার বেসিন ও দিক নির্দেশনা মূলক স্বাস্থ্যবিধি সম্বলিত বিল বোর্ড স্থাপন করা হয়েছে। তবে এখনো শহরের অনেক মার্কেট ও শপিং কমপ্লেক্সে নেওয়া হয়নি কোন স্বাস্থ্যবিধি মানার উদ্যেগ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি