১২:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঝাড়ুতে জাতীয় পতাকা টাঙিয়ে অবমাননা, প্রহরীর ১০ দিনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে কৃষি ব্যাংকে জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে নিরাপত্তা প্রহরীকে ১০ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বাসাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না এই আদেশ দেন। নিরাপত্তা প্রহরীর নাম সুলতান আহমেদ (৫৪)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আজ জাতীয় পতাকা উঠানোর নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অমান্য করে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখায় জাতীয় পতাকাকে একটি ঝাড়ুতে টাঙিয়ে রাখা হয়। জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুলতান আহমেদকে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়। এবিষয়ে তিনি আরও জানান ব্যাংকের ম্যানেজারসহ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি