১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ২০০লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ২০০লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। 

মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল শহরের কান্দাপাড়া মুচিপট্রি এলাকার মৃত নন্দলাল রবি দাসের ছেলে পঞ্চম রবি দাস (৩৫) ও একই এলাকার অন্তু রবি দাসের ছেলে কৈলাস রবি দাস।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী এবং সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল শহরের বেবিষ্ট্যান্ড এলাকার তিন ভাই ষ্টোর এর সামনে অভিযান পরিচালনা করে ২০০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে দেশীয় চোলাই মদ টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি