০৮:৪৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাক প্রতিবন্ধি আনিকা ফিরতে চায় পরিবারের কাছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

কথা বলতে না পারলেও কাগজে তার নাম আনিকা লিখতে পারে। এছাড়া কিছু লিখেতে পারে না। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় তাকে ভূঞাপুর উপজেলার ফলদা বাজারে পাওয়া যায়। এর আগে বাক প্রতিবন্ধি আনিকাকে (১৪) অটোরিক্সার চালক সেখানে নামিয়ে দিয়ে যায় বলে এলাকাবাসীর বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। পরে ফলদা শরিফুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাতে মেয়েটিকে ভূঞাপুর থানা পুলিশের হেফাজতে দেয়।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী বলেন, মেয়েটি শুধু তার নাম লিখতে পারে। এছাড়া তার সাথে একটি ভ্যানিটি ব্যাগ রয়েছে। মেয়েটি হিন্দু পরিবারের সন্তান। সম্ভবত মেয়েটি কথা বলতে না পারায় অজ্ঞাত অটোরিক্সা চালক তাকে ফলদা বাজারে নামিয়ে দিয়ে গেছে। এরপর মেয়েটিকে ঘিরে সেখানে লোকজনের সমাগত হয়। পরে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়ে মেয়েটির পরিবার না পেয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে থানা পুলিশের পক্ষ থেকে পার্শ্ববর্তি গোপালপুর থানাসহ টাঙ্গাইল পুলিশ সুপার অফিসে তার ছবিসহ পাঠানো হয়েছে পরিচয় বের করার জন্য। 

তিনি আরো বলেন, শনিবার (০১ জুন) মেয়েটিকে নিয়ে ফলদা বাজারসহ বিভিন্ন জায়গায় তার পরিচয় জানার জন্য যাওয়া হচ্ছে। এরপরও যদি মেয়েটির পরিবারের কোন খোঁজ না পাওয়া যায় তাহলে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি