০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিমানবন্দর থে‌কে উদ্ধার হওয়া ২য় বোমা‌টিও নি‌ষ্ক্রিয় হলো টাঙ্গাই‌লে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

হযরত শাহজালাল বিমানবন্দর থে‌কে উদ্ধার হওয়া আড়াইশ কে‌জি ওজ‌নের দ্বিতীয় বোমা‌টি টাঙ্গাই‌লের মধুপু‌রে নি‌ষ্ক্রিয় করা হ‌য়ে‌ছে। 

মঙ্গলবার (১৫ ডি‌সেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে মধুপু‌রের রসুলপুর ফায়া‌রিং রে‌ঞ্জে এ‌টি নি‌ষ্ক্রিয় করা হয়। এর আ‌গে সোমবার (১৪ ডি‌সেম্বর) হযরত শাহজালাল বিমানবন্দ‌রে নির্মাণাধীন ৩য় টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কে‌জি ওজ‌নের বোমা‌টি উদ্ধার করা হয়।

মধুপুর ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার দে‌লোয়ার হো‌সেন ব‌লেন, বিমানবন্দ‌রে উদ্ধার হওয়া বোমা‌টি মধুপুরের রসুলপুর ফায়ারিং রে‌ঞ্জে আনা হয়। প‌রে সকাল সা‌ড়ে ৮টা থে‌কে এ‌টি নি‌ষ্ক্রিয় কর‌তে কাজ শুরু করা হয়। এরপর সকাল সা‌ড়ে ১০টায় বোমা‌টি নি‌ষ্ক্রিয় করা হয়।

তি‌নি আ‌রো ব‌লেন, বোমা নি‌ষ্ক্রিয় কর‌তে ৬ফুট গর্ত করে তা‌তে বালুর বস্তা দেয়া হ‌য়ে‌ছিল। প‌রে এটা বিকট শ‌ব্দে বি‌ষ্ফো‌রিত হয়। এতে মা‌টির নি‌চে প্রায় ২০ফুট গভীর হয় এবং ৬০/৭০ ফুট ওপ‌রে উ‌ঠে বিকট শব্দ হয়।

এসময় রসুলপুর ফায়ার রে‌ঞ্জের ফায়া‌রিং ক‌্যাম্প কমান্ডার মো. আলম, ল‌্যান্স ক‌র্পোরাল জু‌য়েল রানাসহ বিমানবা‌হিনীর উধ্বর্তন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। 

উ‌ল্লেখ‌্য, গত বৃহস্প‌তিবার (১০ ডি‌সেম্বর) ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থে‌কে উদ্ধার হওয়া প্রথম বোমা‌টিও মধুপুরের রসুলপুর ফায়া‌রিং রে‌ঞ্জে নি‌ষ্ক্রিয় করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি