১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাগরদীঘি ইউনিয়নের চেয়ারম্যানের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত নবনির্বাচিত চেয়ারম্যান মো. হেকমত সিকদার শপথ গ্রহণ করেছেন। 

মঙ্গলবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান। 

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভূ রাম পাল, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচারক মো. আব্দুল হামিদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি কামনাশীষ শেখরসহ অন্যান্য ব্যক্তিবর্গ। 

উলে­খ্য, গত ২৯ মার্চ ঘাটাইল উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগের রাতে সাগরদীঘি ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে নির্বাচনি সহিংসতায় পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়। এ ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট গ্রহণ সেদিন স্থগিত করেছিলো। পরে ১৫ মে ওই কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই হাজার ১৪৫ ভোটের মধ্যে এক হাজার ২০৬ ভোট পায় মো. হেকমত সিকদার। সে সর্বমোট তিন হাজার ৯৮৫ ভোট পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি