১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে নানা আয়োজনে এমপি টিটুর জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (১১ ডিসেম্বর) টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠন এ জন্মদিন পালন করে।

কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত হাজী মকবুল হোসেন ও মহিলা আওয়ামীলীগ নেত্রী মোনা হোসেনের প্রথম সন্তান আহসানুল ইসলাম টিটু ১৯৬৯ সালের এই দিনে টাঙ্গাইলের নাগরপুরে তার নানা বাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর জন্মদিনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এমপি’র উপজেলাস্থ নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এতে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সদও ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক  শাহীদুল ইসলাম অপু, জাহিদুল ইসলাম জাহিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

অপরদিকে গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.রাসেল খানের উদ্যোগে গয়হাটায় কেক কাটা আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে গয়হাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সম্রাট সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি