০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

“মহামারি জয় করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখা ও হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, মানব পাচার প্রতিরোধ প্রকল্প টাঙ্গাইল ইউনিটের প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট আব্দুল গনি আল রুহী,  হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন রাসেল, বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারি খন্দকার আমিনা রহমান বিউটি, মানবাধিকার কর্মি মাহমুদা সেলী, নাজমুস সালেহীন প্রমুখ। 

এসময় টাঙ্গাইলের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে র‌্যালী বের হয় র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি