০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে পা হারানো সাংবাদিক সেলিমের পাশে দাঁড়ালেন এমপি ছোট মনির

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

সড়ক দুর্ঘটনায় পা হারানো দৈনিক যুগান্তরের টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেনের পাশে দাঁড়ালেন এমপি ছোট মনির। 

 (৫ ডিসেম্বর) শনিবার বিকালে কৃত্রিম পা লাগানোর জন্য তাকে নগদ এক লক্ষ টাকা সহায়তা প্রদান করেন তিনি।

এ উপলক্ষে সূতী ভি.এম.পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির।

প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী খন্দকার মোহাম্মদ গিয়াসউদ্দীন, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. শফিকুল ইসলাম (শফিক) প্রমুখ।

উল্লেখ্য ২০১৯ সালের ২২ জুন সাংবাদিক সেলিম হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। টানা দুইমাস মৃত্যূর সাথে লড়াই করে তিনি বেঁচে আসেন। তবে তার ডান পা কেটে ফেলা হয়। এমপি ছোট মনির সে সময় তার চিকিৎসার ব্যয়ভার বহন করেন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একপ্রকার পঙ্গু জীবনযাপন করছিলেন সেলিম। সম্প্রতি ঢাকার সাভারের সিআরপি থেকে কৃত্রিম পা লাগানোর উদ্যোগ নেয়া হয়। কিন্তু অর্থাভাবে কৃত্রিম পা লাগানো সম্ভব হচ্ছিলোনা।

এমতাবস্থায় এমপি ছোট মনির তাকে কৃত্রিম পা লাগানোর জন্য এ অর্থ প্রদান করেন।

এ সময় পা হারানো সংবাদকর্মী সেলিম হোসেন আবেগে আপ্লুত হয়ে গোপালপুর প্রেসক্লাব পরিবারের প্রত্যেক সাংবাদিক, এমপি ছোট মনির মহোদয় ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন ও তাঁদের দীর্ঘায়ু কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি