০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে পুকুর পাড়ের জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক নবজাতক কন্যা শিশুকে আহত অবস্থায় সোমবার সকালে উদ্ধার করেছে স্থানীয়রা। উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া সুকীপাড়া গ্রামের এক পুকুর পাড়ের জঙ্গল থেকে একদিন বয়সী এ নবজাতককে উদ্ধার করে।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর প: প: কর্মকর্তা ডাক্তার শাহনাজ সুলতানা জানান, আজ  সকালে এক মহিলা ওই গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময় শিশুর কান্নার শব্দ শুনে পুকুর পাড়ের জঙ্গল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শিশুটির বুকের নিচের দিকে একটি কাটা দাগ পাওয়া গেছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, স্থানীয় ছাবিনা নামের এক মহিলা বাচ্চাটির কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করে  চিকিৎসার জন্য ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে ধারণা  করা হচ্ছে বাচ্চাটিকে হয়ত হত্যা করার উদ্দেশ্যে তার পেটের উপর ধারালো কিছু দিয়ে হত্যার চেষ্টা করে। বর্তমানে নবজাতকটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি