১০:৩৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু শনিবার

মোঃ রিয়াজ উদ্দিন রিপন | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬ | | ৮০
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার শুরু হচ্ছে। বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহন করবে।

এমসিকিউ পদ্ধতিতে ১০ ডিসেম্বর শনিবার সকালে ‘এ’ ও বিকালে ‘বি’ ইউনিট এবং ১১ ডিসেম্বর রোববার সকালে ‘সি’ ও বিকালে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৭ শত ৯৫ টি আসনের জন্য মোট ৬৬ হাজার ৭ শত ৩০ জন শিক্ষার্থী আবেদন আবেদন করেছে। প্রতি আসনে গড়ে ৮৪ জন শিক্ষার্থী প্রতিযোগীতা করবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সমপন্ন করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ টাঙ্গাইল জেলা প্রশাসন কাজ করছে।

আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.mbstu.ac.bd তে পাওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি