০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৬২২ টি  মসজিদ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য বিশেষ উপহার তথা আর্থিক সহায়তার ঘোষনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আলোকে আজ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ৬২২ টি মসজিদের ইমামদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার স্বরুপ দেওয়া হয়েছে। 

শুক্রবার (২২ মে) সকালে উপজেলা মিলনায়তনে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত ঈদ উপহার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এসময় তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ইমামদের ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানান। দেশের মঙ্গল কামনায় আল্লাহর নিকট দোয়া চাইতে বলেন।

পরে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম ইমামদের প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈমামদের কথা চিন্তা করে তাদের জন্য উপহার স্বরুপ দেশের প্রত্যেকটি মসজিদের ঈমামদের ঈদ উপহার দেওয়ার ঘোষনা দিয়েছিলেন। আজ নাগরপুর উপজেলার ৬২২ টি মসজিদের ঈমামদের মাঝে ৩১ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হল। ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মাঈন উদ্দিন, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মো.ইব্রাহিম হোসেন খান প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি