০২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এমপিও ভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

এমপিও/জাতীয়করণের বিজ্ঞপ্তি মোতাবেক অনলাইনে আবেদনকৃত সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

রোববার সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা প্রতিবন্ধী বিদ্যালয় অধিকার ফোরামের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 

এতে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিদ্যালয় অধিকার ফোরামের আহ্বায়ক ইসরাত জাহান, সদস্য সচিব নূর আল সিদ্দিকী, চেচুয়াজানী বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক মফিজ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মো. আমজাদ হোসেন, সলিমাবাদ কমরেড আসলাম উদ্দিন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল খান, প্রত্যাশা অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি নাজমা আরফীন প্রমুখ। 

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার মা হয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতিবন্ধীতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয় সমূহ স্বীকৃতি, এমপিও/জাতীয়করণ প্রদান করতে হবে। প্রতিবন্ধী বিদ্যালয় অনলাইনে আবেদনের তারিখ হতে শতভাগ বেতন ভাতা ও সক সুবিধাদী প্রদান নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি ও গাড়ীর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তীতের কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি