০৩:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২ শিশুকে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার পশ্চিমপাড়া শ্যামলী (গরুর হাট) এলাকার আল এহসান নূরানী ও হেফজ মাদরাসায় দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।

বলাৎকারের শিকার দুই শিক্ষার্থী ঘাটাইলের পশ্চিমপাড়ার আল এহসান নূরানী মাদরাসার হেফজ খানার ছাত্র।

এ ঘটনায় গ্রেফতারকৃত মাদারসার শিক্ষকরা হলেন, গোপালপুর উপজেলার শরিফপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ঘাটাইল পৌর এলাকার পশ্চিমপাড়াা মাদরাসার হেফজ খানায় দুই শিক্ষার্থীকে মাদরাসার দুই শিক্ষক রমিজুল (২২) ও খায়রুল বলাৎকার করেন। বিষয়টি তারা বাবা-মাকে জানালে, পরে তারা পুলিশকে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ মাদরাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেফতার করে।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (৯ক ধারায়) মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫।

বলাৎকারের শিকার এক ছাত্রের অভিভাবক জানান, ঘটনার শিকার আমার ছেলে ভয়ে মাদরাসা থেকে পালিয়ে নানির বাসায় আশ্রয় নেয়। খবর পেয়ে আমি ও আমার স্ত্রী সেখানে যাই। কারণ জানতে চাইলে ছেলে বলে আমি আর মাদরাসায় যাবোনা। হুজুর আমার সাথে খারাপ কাজ করেছে। আমাকে মাদরাসায় পাঠালে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব।

সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বলেন, বলাৎকারের শিকার শিশুরা নির্যাতনের বিষয়টি পরিবারকে জানালে পরিবার থানায় অভিযোগ দেন। পরে মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক রমিজুল ও খায়রুলকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি