১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে রাজুর মতবিনিময় সভায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের সহ- প্রচার প্রকাশনা সম্পাদক শরীফ আহামেদ রাজুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সন্ধ্যায় পৌরসভার কামার্থী গ্রামবাসীর আয়োজনে কামার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময়ে সাধারণ মানুষের ঢল নামে।

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিন খান, রামেশ্বর কামার্থী গ্রামের মিনহাজ উদ্দিন, কামার্থী গ্রামের হায়দার আলী, গোলাপ মোস্তফা, জোবায়ের হোসেন জুয়েল,হাজী ইসমাইল হোসেন ও সাহেব আলী প্রমূখ। সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ সম্পাদক সোহেল রানা।

মতবিনিময়কালে মনোনয়ন প্রত্যাশী শরীফ আহামেদ রাজু বলেন আমি আপনাদের সাথে ছিলাম, আছি ও থাকবো। আমি আপনাদেরই ভাই, বন্ধু ও সন্তান। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের জন্য। 

রাজু আরও বলেন আমি দুঃসময়ে ছাত্রলীগ করেছি। অনেক হামলা মামলার শিকার হয়েছি। তাই আশা করি দল আমাকেই মনোনয়ন দিবে।  মনোনয়ন পেলে অবশ্যই মেয়র নির্বাচিত হবো। সবাইকে সাথে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি আধুনিক পৌরসভা গঠন করবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি