০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মেয়র পদে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী মনিরের গনমিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে গণমিছিলটি কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠ থেকে শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এসময় পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে নারী-পুরুষ ও আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ গণমিছিলে অংশগ্রহণ করেন। 

গণমিছিলের পূর্বে পৌরসভার জনগণের উদ্দেশ্যে মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন, আমাকে মেয়র নির্বাচিত করলে পৌরসভাকে সন্ত্রাস ও মাদক মুক্ত একটি আধুনিক পৌরসভা উপহার দিবো। আমি মাদক সেবনকারী নই, কালিহাতী পৌরসভায় কাউকে মাদক সেবন বা বিক্রি করতে দেওয়া হবে না। আমার জনপ্রিয়তা দেখে একটি মহল হুমকি ধামকি দিয়ে আসছে। আপনারা যদি আমার সাথে থাকেন কারো হুমকি ধামকির পরোয়া করি না। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে আওয়ামীলীগের মনোনয়ন দেয় আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে সোনার নৌকা উপহার দিবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি