০৪:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ছিনতাইয়ের ঘটনায় ৩ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে তিন মিনিটের ব্যবধানে তিন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ১৫ নভেম্বর শহরের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে ১৭নভেম্বর ভুক্তভোগী সদর উপজেলার বাসাখানপুর গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে দয়াল হোসেন (২৯) বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তিন আসামীকে গেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। বিষয়টি টাঙ্গাইল সদর থানার এসআই মো. মোরাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের দিঘুলিয়া মধ্যপাড়া এলাকার মৃত প্রদীপ মিয়ার ছেলে মো. কলিং (৩৩), থানাপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে মো. শাহেদ (৪০), বেপাড়ী পাড়া এলাকার সিরাজ মিয়া ওরফে শিরু মিয়ার ছেলে কালো সজিব (৩০)। এ ঘটনায় দক্ষিণ কলেজ পাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. রফিক (৩৫) পলাতক রয়েছে।

মামলা সূত্রে ও স্থানীয়রা জানান, গত ১৫ নভেম্বর রোববার ভোরে দয়াল হোসেন তার চাচাকে সাথে নিয়ে বাড়ি থেকে করটিয়া যাওয়ার সময় কলেজপাড়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা ছুরি, চাপাতি ও রড নিয়ে পথ রোধ করে ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা একটি স্মার্ট ফোন ও নগদ ১৭৫০ টাকা ছিনতাই করে। পরে শিপন মিয়ার বাসার সিসি টিভির ফুটেজ দেখে ছিনতাই কারীদের শনাক্ত করা হয়। ১৭ নভেম্বর মামলা দায়ের করলে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওই দিন একই সময়ে একই স্থানে ছিনতাইকারীরা সাইকেল আরোহী ও সিএনজি আরোহীদের ছিনতাই করেন।

এসআই মো. মোরাদুজ্জামান বলেন, ‘সিসি টিভির ফুটেজ দেখে প্রথমে কলিংকে আটক করে ছিনতাই হওয়া একটি স্মার্ট ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। পরে কলিং এর দেওয়া তথ্য অনুযায়ি শাহেদ ও কালো সজিবকে গ্রেফতার করা হয়। অপর আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি