০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেলে থাকা আরোও দুইজন গুরুতর আহত হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গুণগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত খাদেমুল ইসলাম বাবু (১৮) ঘাটাইল উপজেলা হোটেল শ্রমিক সমিতির সভাপতি মুক্তার আলীর ছেলে। আহতরা হলেন, পৌর এলাকার মুজাফর আলীর ছেলে ইমন (১৯) ও গুণগ্রাম এলাকার আজিজুল ইসলামের ছেলে সৌরভ (১৮)।

হতাহতদের স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যায় তারা তিন বন্ধু মোটরসাইকেল যোগে ঘাটাইল থেকে ব্রাহ্মণশাসনের দিকে যাচ্ছিলো। এসময় গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মধুপুরগামী অজ্ঞাত যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মোটরসাইকেলে থাকা ৩জন আহত হয়।এসময় আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পরে বাবুর অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অপর দুইজনের মধ্যে একজনকে টাঙ্গাইল ও অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে পরিবার সুত্রে জানা গেছে। 

এবিষয়ে ঘাটাইল থানার এসআই মতিউর রহমান জানান, সোমবার সন্ধায় গুণগ্রাম এলাকায় বাস-মোটরসাইকেলে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বাস ও বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি