০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহীম খলিল (৬৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার ঝাওয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সৈয়দপুর গ্রামের মৃত গরিবুল্লাহ শেখের পুত্র।

গোপালপুর থানার এস আই আকতারুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত ইব্রাহীর খলিল দুপুরে পৌরশহরের প্রধান সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে নন্দনপুর বাসস্ট্যান্ড রোডে যাওয়ার সময় কাজী বাড়ী নামকস্থানে অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ঘতক ট্রাকের (ঢাকা মেট্রো-ক ১৪-১৭২১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্বকভাবে ক্ষতবিক্ষত হন। 

স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করার পূর্বেই চালক পালিয়ে যায়।

এদিকে তাঁর মৃত্যুতে গোপালপুর প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষে উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম এক শোকবার্তায় তার বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি