০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ল‌তিফ সি‌দ্দিকীর নেতা‌কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কা‌লিহাতী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সা‌বেক মন্ত্রী আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর নেতাকর্মী গ্রেফতা‌রের প্রতিবা‌দে সড়ক অবরোধ ও থানা ঘেরাও করা হ‌য়ে‌ছে। এসময় টাঙ্গাইল-ময়মন‌সিংহ মহাসড়‌কের প্রায় ৮ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

মঙ্গলবার (৯ জানুয়া‌রি) দুপু‌রে আবদুল ল‌তিফ সি‌দ্দিকীর নেতৃ‌ত্বে টাঙ্গাইল-ময়মন‌সিংহ মহাসড়‌ক অবরোধ ও থানা ঘেরাও করা হ‌য়। আবদুল লতিফ সি‌দ্দিকীর নেতাকর্মীরা অব‌রো‌ধে অংশ নি‌য়ে‌ছেন ও তার সমর্থক‌কে ছে‌ড়ে দেয়ার দাবী করা হয়। 

প্রতিবাদের মুখে চারজনকে ছেড়ে দেয়া হলেও এজাহারভুক্ত আসামী হওয়ায় দুইজনকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল ল‌তিফ সি‌দ্দিকী ব‌লেন, আমার সমর্থক হাসমত আলী‌কে বিনা অপরা‌ধে থানায় আটক ক‌রে রাখা হ‌য়ে‌ছে। এছাড়াও আরও ক‌য়েকজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিনাশ‌র্তে মুক্তি না দেয়া পর্যন্ত এখন থে‌কে যা‌বো না। 

এ বিষয়ে কা‌লিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. কামরুল ফারুক জানান, হাসমত নেতা একজন এজহারভুক্ত আসামী। অপরাধ ছাড়া কাউকে আটক করা হয়‌নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি