১১:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভ্রাম্যমান আদালতের অভিযান

মির্জাপুরে ৫শ ফুট পাইপ ধ্বংস, জরিমানা

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭ | | ৩২৬৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় কমপক্ষে ৫শ ফুট পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের বরাটি এলাকার লৌহজং নদী ও উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী নদীতে এ অভিযান পরিচালনা করেন।

এর আগে সকালে ভ্রাম্যমান আদালত উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সোহাগপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে লাভলী বেকারীতে বিএসটিআই এর অনুমোদন না থাকায় মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের বরাটি এলাকায় লৌহজং নদী ও উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে ওই এলাকায় নদীর দুই তীরে ভাঙন প্রকট আকার ধারণ করে। ভাঙনের কারণে বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় হুমকির মধ্যে পড়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত কমপক্ষে ৫ফুট পাইপ ধ্বংস করে। এ সময় ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা সটকে পড়েন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন পাইপ ধ্বংসের কথা স্বীকার করে বলেন এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি