০৯:৫৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে বেহাল রাস্তা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার কাজ করছে স্থানীয়রা। এতে আওয়ামীলীগ নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় যুবকরা অংশগ্রহণ করে। 

রবিবার (৮ নভেম্বর) উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা হিন্দুপাড়া-চন্ডীপুর রাস্তার সংস্কার কাজ করা হয়। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফলদা হিন্দুপাড়া-চন্ডীপুর গ্রামের কাঁচা রাস্তাটি বেহাল দশায় পড়েছিল। এরমধ্যে বন্যা ও ভারী বৃষ্টিতে রাস্তা ভেঙে আরো ক্ষতিগ্রস্থ হয়ে চলাচলে অনুপযোগি হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়ে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ। পরে এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষজন দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়। 

উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত বলেন, সরকারের পাশাপাশি নাগরিকদের এগিয়ে আসতে হবে দেশের উন্নয়নে। বন্যা ও বৃষ্টির কারণে রাস্তাটি ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় রাস্তা দিয়ে চলাচলে অনুপযোগি হয়ে পড়ে। পরে প্রশাসনের সাথে পরামর্শ করে এলাকার সকলে মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তায় মাটি ফেলে সংস্কার কাজ করা হয়। 
ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু বলেন, কাঁচা ওই রাস্তাটি প্রতিবছরই কাজ করা হয়। কিন্তু প্রতিবারের বন্যায় তীব্র পানির ¯্রােতে রাস্তা ভেঙে যায়। এতে এলাকার লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি