০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধা লতিফ খানের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখা। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু ও সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমীন। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ওমর ফারুক বিপ্লব।

বক্তারা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড। সালিশে যারা হামলা করেছিলো সকলেই পরিচিতো মুখ। তাই আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে এক গ্রাম্য সালিশের কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েক জন যুবক লতিফ খানকে পিটিয়ে ও গলাটিপে আহত করেন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ছেলে হাবিব খান বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ লিটন (৪০) ও উজ্জল (৩৮) দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি