০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ধনবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার ২১ ফেব্রæয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

কর্মসূচির মধ্যে রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত, প্রভাত ফেরী, শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অন্তর্ভূক্ত ছিল।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হিরা। 

অন্যান্যের মধ্যে বক্তব্য ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,  উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকাল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি