১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেশ সেরা মির্জাপুরের বাইমহাটি প্রাথমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৯ সালের জাতীয় শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।এছাড়া প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে ঢাকার জেলা প্রশাসক) মো.শহীদুল ইসলাম।এর আগেও বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছিল বলে জানা গেছে। 
 
রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।সুবিধাজনক সময়ে সংশ্লিষ্টদের পদক দেওয়া হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। 

এদিকে মির্জাপুর উপজেলা সদরে অবস্থিত বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল প্রমুখ।

বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনের পাশাপাশি খেলাধুলা, নাচ, গান, শরীর চর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও পারদর্শী করে গড়ে তোলা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম বলেন, শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পরিষদ ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় দেশ সেরা বিদ্যালয়ের গৌরব অর্জন করা সম্ভব হয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ও টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম স্যার দেশ সেরা জেলা প্রশাসক নির্বাচিত হওয়ার খবরে মির্জাপুর তথা টাঙ্গাইলবাসী গর্ববোধ করছে।ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যহত রাখতে সকলকে নিয়ে কাজ করে যাবেন বলে তিনি উল্লেখ করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি