০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বহুতল ভবনে প্রকাশ্যে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইলের নাগরপুরে সোমবার (২নভেম্বর) সকালে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা উলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতা ।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে সোমবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নাগরপুর সরকারি কলেজ  গেট  থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নাগরপুর বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট এ শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া বক্তরা  ফ্রান্স আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করায় বিশ্বের শতকোটি মুসলমানের অন্তরে আঘাত লেগেছে। আমরা প্রত্যেক মুমিন মুসলমান তাদের জান মাল ,সন্তান, পিতা-মাতা থেকে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে বেশি ভালবাসি। তারা আরো বলেন, অনতি বিলম্বে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র সরিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিশ্বের সকল মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। তারা ফ্রান্স কে বয়কট ও ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে সকল মুসলিম ভাইদেরকে অনুরোধ করেন। পরে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপূত্তলিকা দাহ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি