০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণে টাঙ্গাইলের নাগরপুর উপজেলাধীন যমুনা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর থেকে মা ইলিশ সংরক্ষণের জন্য আজিমুদ্দিন মোড়, খগেনঘাট, কুকুরিয়া, ভূতের মোড়, কাঁঠালবাড়ি বাজার, দপ্তিয়রসহ যমুনা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। 

এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযানের খবল পেয়ে জেলেরা পালিয়ে গেলেও কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিন মসরুর এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে প্রায় ৪৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা। পরে জব্দকৃত কারেন্ট জাল নদীর পাড়ে এনে বিনষ্ট করা হয়। 

এ সময় তারিন মসরুর বলেন, মা ইলিশ রক্ষার্থে যমুনা নদীর নাগরপুর উপজেলার বিভিন্ন অংশে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান চলমান থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল পাশা, টাঙ্গাইলের র‌্যাব-১২ ডিএডি নাজিমুদ্দিন, নাগরপুর থানার এ.এস.আই আনিসুজ্জামান, আফজাল হোসেন প্রমূখ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি