১২:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার একটি হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মামলা থেকে ৬জনকে খালাস দেয় আদালত। 

বৃহস্পতিবার (২৯অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ আদেশ দেন। 

এ মামলায় যাবজ্জীবনের আসামীরা হলেন সদর উপজেলার রশিদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আ. কাদের, মৃত ইনছান খার ছেলে চান খা, মৃত নুরু মন্ডলের ছেলে শহীদ, নেদু হাজীর ছেলে ওয়াজেদ, মৃত জুরান মন্ডলের ছেলে আবুল ও রুপচান। বেকুসুর খালাস প্রাপ্তরা হচ্ছে, রশিদপুর গ্রামের নেদু হাজীর ছেলে সাইদ, মিন্টু, সাধু, নুরু মন্ডলের ছেলে রহিজ উদ্দিন, ওসমান বেপাড়ীর ছেলে আজিজ ও ডুবাইল গ্রামের হামেদ আলীর ছেলে টেরু চান। 

সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস আকবর আলী খান জানান, ১৯৯৮ সালের ২২ নভেম্বর রোববার রাত ১০ টায় পূর্ব শত্রুতার জেড়ে সদর উপজেলার রশিদপুর গ্রামের মৃত মোঘল খার ছেলে বাহাদুর খাকে চাপাতীসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ভাই আব্দুল কুদ্দুস বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৯ সালের ৯ আগস্ট ১২ জনের নামে আদালতে চার্জশীট জমা দেয় পুলিশ। পরে বৃহস্পতিবার হত্যা মামলার ২১ বছর পর ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় আরো ৬ জনকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়াও যাবতজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীদের ২০ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি