১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা আক্রান্ত মির্জাপুরের ইউএনও 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক করোনায় আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম ইউএনও তার সরকারি বাস ভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

ইউএনও আবদুল মালেক ১৯ অক্টোবর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ২০ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা ঢাকার আইপিএইচ ল্যাবে পাঠানো হয়। ২১ অক্টোবর তার করোনা পজেটিব আসে।

গত ৭ এপ্রিল মির্জাপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া গ্রামে। সেদিন থেকেই ইউএনও ছুটে বেড়ান বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি। তাছাড়া উপজেলা পরিষদের সকল প্রকার মিটিং উন্নয়নমুলক কর্মকান্ডে তার অংশগ্রহন ছিল নিয়মিত। তিনি তার অফিসে প্রতিদিন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সর্বস্তরের মানুষের সঙ্গে দেখা করা কথা বলা এবং প্রয়োজনে বিভিন্ন ঘটনাস্থলে স্বশরীরে উপস্থিত হয়েছেন।

ইতিপূর্বেও তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সর্বশেষ কয়েকদিন পুর্বে তার করোনা উপস্বর্গ দেখা দিলে ১৯ অক্টোবর নমুনা দেন এবং ২১ অক্টোবর করোনা পজেটিব আসে ইউএনও আবদুল মালেকের।

ইউএনও আবদুল মালেকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এখন তার একটু একটু শরীর ব্যাথা এবং অল্প জ্বর আছে। তিনি এখন মির্জাপুরে তার সরকারি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি