০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন জুয়েল 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন আহম্মদ উল্লাহ জুয়েল। সোমবার পূর্নাঙ্গ কমিটির প্রকাশ করা হয়। এই পদ পাওয়ায় জুয়েল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। এর আগে বছরের ১৬ নভেম্বর সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহম্মদ উল্লাহ্ জুয়েল ১৯৮০ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামে আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শাজাহান মিয়া ও জহুরা খাতুনের ৩ সন্তানের একমাত্র ছেলে। জুয়েলের পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্বপালন করছেন। 

স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে জুয়েল রাজনীতিতে প্রবেশ করেন। তিনি কালিহাতীর নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজ থেকে ১৯৯৫ সালে প্রথম শ্রেণিতে এসএসসি পাস করেন। এসময় তিনি স্কুল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৯৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে ভূমিকা রাখেন। 

পরবর্তীতে ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিবিএ এবং ২০০৫ সালে কৃতিত্বের সাথে এমবিএ পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রত অবস্থায় তিনি স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদকের দায়িত্বপালন করেন। ২০০১-২০০৬ সালে বিএনপি জামায়াতের শাসনামলে নানাবিধ নির্যাতন সহ্য করে আওয়ামী লীগের দু:সময়ে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন। ১/১১ সময়ে শেখ হাসিনার মুক্তির আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন। ঢাকার লালবাগে স্ব-পরিবারে বসবাস করছেন এবং স্বেচ্ছাসেবক লীগের সকল কর্মসূচিতে অগ্রভাগে থাকেন। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির উদ্যোগে “সবুজ পরিবেশ আন্দোলন” এর অংশ হিসেবে সারাদেশে চলছে বৃক্ষরোপন অভিযান। তিনি সেই কর্মসূচী বাস্তবায়নের একজন সক্রিয় কর্মী। 

টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন বলেন, জুয়েল ভাই পরিচ্ছন্ন একজন রাজনৈতিক কর্মী এবং ভাল মনের মানুষ। আমরা যে কোন প্রয়োজনে তাকে কাছে পাই। টাঙ্গাইলের নেতাকর্মীরা অত্যন্ত খুশি। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আরিফুল ইসলাম উজ্জল বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর সারাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ব্যাপক নির্যাতন চালায়। সেই সময়ের নির্যাতিত ত্যাগী ছাত্রনেতা আহম্মদ উল্লাহ্ জুয়েল। দু:সময়ের পরীক্ষিত ছাত্রনেতা গুরুত্বপূর্ণ পদ পাওয়া আনন্দিত হয়েছি। 

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার বলেন, আহম্মদ উল্লাহ জুয়েল ছোট বেলা থেকে ছাত্রলীগ করতে করতে এ পর্যন্ত এসেছেন। দল মূল্যায়ন করেছে। জুয়েলের জন্য শুভ কামনা করছি।

নতুন পদ পাওয়ার পর আহম্মদ উল্লাহ জুয়েল অনুভুতি প্রকাশে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের কল্যাণে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রলীগ করেছি। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হওয়ায় আমার দায়িত্ব ও কাজ আরো বহুগুণে বেড়ে গেল। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে দলীয় নির্দেশ মোতাবেক নিষ্ঠার সাথে সকল কর্মকান্ড পালন করবো। আমাদের শেষ আশ্রয়স্থল গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা, স্বেচ্ছাসেবক লীগের অভিভাবক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইসহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি