০৩:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চিকিৎসার প্রলোভন

বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ, থানায় মামলা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

চিকিৎসার প্রলোভন দেখিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে বাকপ্রতিবন্ধী বিধবা এক নারী (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার ধোপাখালী বাজারে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার রাতে ওই নারীর ভাসুর বাদি হয়ে মিনহাজ উদ্দিন মিনুকে আসামী করে থানায় মামলা করেছেন। 

অভিযুক্ত ব্যক্তি উপজেলার কদমতলী গ্রামের সাবেক ইউপি সদস্য হযরত আলীর ছেলে। বিধবার বাড়ি একই ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামে। পরে বুধবার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

মামলার বাদী আজমত আলী জানান, গত ২১ জুন শুক্রবার দুপুরে বৃষ্টির সময় ধোপাখালী বাজারে গিয়েছিল তার মৃত ছোট ভাইয়ের বিধবা স্ত্রী। তাকে চিকিৎসার লোভ দেখিয়ে দোকানে নিয়ে মিনু ওই বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। এ ঘটনা বাড়িতে গিয়ে অন্যদের বুঝাতে চেষ্টা করে সে। সবাই বিষয়টি বুঝতে পারে। এলাকায় বিষয়টি জানাজানিও হয়ে যায়। এক পর্যায়ে মিনুর বিরুদ্ধে স্থানীয় ধোপাখালী ইউপি চেয়ারম্যান ও মাতাব্বরদের কাছে বিচার চান ওই নারীর পরিবারের লোকজন। গত সোমবার (২৪ জুন) বিকেলে ধোপাখালী ইউনিয়ন পরিষদে সালিশে মীমাংসা হয়নি।

তিনি আরো বলেন, অবশেষে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে  উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকাকে বিষয়টি অবহিত করে বিধবার পরিবার। তিনি থানায় মামলা করার পরামর্শ দেন। 

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বলেন, মামলার একমাত্র আসামী মিনহাজ উদ্দিন মিনুকে গ্রেফতারে চেষ্টা চলছে। বুধবার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং ২২ ধারার জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি