০৫:৫১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ৫টি এলাকায় বিভিন্ন পদের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদসহ পাঁচটি এলাকায় উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল নয়টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে । চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। সকালে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছে নির্বাচন সংশ্লিষ্টরা।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান, করটিয়া ইউনিয়নের ৯নং ওর্য়াড, ছিলিমপুর ইউনিয়নের ৫নং ওর্য়াড, দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ৩নং সংরক্ষিত ওর্য়াডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া জেলা পরিষদের ১৫নং ওর্য়াডের (গোপালপুর) উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিয়ন পরিষদের নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এবং জেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশ এবং ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এ ছাড়া র‌্যাবের ২টি টিম এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের একাধিক সদস্যও দায়িত্ব পালন করবেন। 

এ ছাড়া নির্বাচনে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। 

এ ব্যাপারে টাঙ্গাইলের জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান বলেন, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী নিয়োজিত রয়েছে। করোনার সময় সকল স্বাস্থ্য বিধি মেনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি