০৩:৫১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মেয়র পদে আওয়ামী লীগের  মনোনয়ন প্রত্যাশী রাজুর মত বিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

আসন্ন টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন।
 
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সন্ধ্যার পর পৌর এলাকার  ৯নং ওয়ার্ডের রামেশ্বর কামার্থী গ্রামে কয়েক শতাধিক মানুষের সাথে মতবিনিময় করেন।  

কোরবান আলী মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিহাতী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেম উদ্দিন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবীন খান, মেহেদী হাসান উজ্জ্বল, পৌর ছাত্রলীগের আহবায়ক রিফাত আল খালিদ রিমন, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা মিনহাজ আলী, সামছু মিয়া, সিদ্দিক, আক্কেল আলী ও খোরশেদ আলী প্রমূখ।

এসময় শরীফ আহামেদ রাজু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের কল্যাণে। কালিহাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। দুঃসময়ে দলের কাজ করেছি। এজন্য হামলা, মামলা ও গ্রেফতার হয়েছি। তবুও আদর্শ থেকে বিচ্যুত হই নি। আজ নব্য ও হাইব্রিডদের জয়জয়কা।   
          
এবার মেয়র পদে দলীয় মনোনয়ন চাইবো। আমি মনোনয়ন পেলে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবো। সেইসাথে রাস্তা-ঘাট উন্নয়ন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, মাদক ও সন্ত্রাসমুক্ত  আধুনিক  পৌরসভা নির্মাণ করবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি