০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে, আটক ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে সমেস উদ্দিন (৫৫) নামে এক পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত প্রতিবন্ধি ছেলে হাসু মিয়ার বিরুদ্ধে। 

শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৯ টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের হেংগারচালা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাসু মিয়া দীর্ঘদিন যাবত মাদক সেবন করতেন। মাদক সেবন করতে করতে এক পর্যায়ে তিনি প্রতিবন্ধির মতো হয়ে যায়। মাদকের জন্য তার বাবা মাকে মারধর করতে যায়। গত তিন বছর আগে থেকে পরিবারের পক্ষ থেকে হাসু মিয়াকে বাড়িতে শিকল দিয়ে বেধে রাখতো। বেধে রাখায় বাবা সমেস উদ্দিনের প্রতি তার ক্ষোভের সৃষ্টি হয়। এর আগে বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন হাসু। 

শনিবার রাতে যে খুঁটিতে হাসুকে বেধে রেখেছিলো সেই খুঁটি তুলে শিকল খুলে ফেলে। পরে ঘরে ডুকে মাটি কাটা কোদাল দিয়ে কুপিয়ে তার বাবা সমেসকে হত্যা করে।

জাহাঙ্গীর আলম বলেন, এঘটনায় ছেলে হাসু মিয়াকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কোদাল, একটি বিদেশি লাইট, একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। রোববার (১৮ অক্টোবর) লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি