০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তপনের ফেসবুক স্ট্যাটাসে ঘুরল সঞ্জয় মনিদাসের অটো রিকসার চাকা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

উপজেলার পাকুল্লা মনিদাস পাড়ার ভ্যান চালক সঞ্জয় মনিদাস। অটোভ্যান চালিয়ে চলে তার ৬ সদস্যের পরিবার। গত কয়েক দিন ধরে অটো ভ্যানটি নষ্ট হয়ে পড়েছে তার। ভ্যানটি সারাই করতে লাগে ৩ হাজার টাকা। অভাবের কারণে ভ্যান মেরামত করতে না পারায় আয় রোজগারও বন্ধ। ফলে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে কাটছে মনিদাসের দিন।

একদিকে করোনা অন্যদিকে দীর্ঘস্থায়ী বন্যায় কর্মহীন হয়ে নিজ এলাকার দরিদ্র মানুষগুলোর মুখের ভাষা যেন হারিয়ে গেছে। তারা না পারছে ভিক্ষা করতে, না পারছে ক্ষুধার জ্বালা সহ্য করতে। 

ভ্যান চালক সঞ্জয় মনিদাস ও পাকুল্যা গ্রামের দরিদ্র এই মানুষগুলোর আর্থিক দুর্বস্থার কথা এভাবেই নিজের ফেসবুক পেইজে তুলে ধরেন তপন শেঠ নামের এক যুবক। তার সেই ফেসবুক স্টাটাসে পড়ে অনুপ্রাণিত হয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন এলাকার দুই সুহ্নদ। নাম প্রকাশ না করার শর্তে পাকুল্লা গ্রামের সৌদি প্রবাসী এক ব্যাক্তি দরিদ্র মানুষের সহায়তার জন্য দেন ২৫ হাজার টাকা এবং ভ্যান মেরামতের জন্য জামুর্কী গ্রামের অপর এক চাকুরীজীবী দেন ৩ হাজার টাকা। 

টাকা হাতে পেয়ে তপন শেঠ শুক্রবার ৫শ টাকা করে এলাকার কর্মহীন ৫০ পরিবারে ওই টাকা বিতরণ করেন। এছাড়া ভ্যান মেরামতের জন্য সঞ্জয় মনিদাসের হাতে তুলে দেন তিন হাজার টাকা। 

তপন শেঠ পাকুল্লা কর্মকারপাড়া গ্রামের বলাই চান শেঠের ছেলে। 

পাকুল্লা বাজারে একটি ফার্মেসী ব্যবসা পরিচালনার পাশাপাশি তপন শেঠ 'ব্যতিক্রম' নামে একটি সামাজিক সংগঠনের সভাপতিরও দায়িত্ব পালন করছেন। 

আর্থিক সহযোগিতা পেয়ে পাকুল্লা কর্মকার পাড়ার বাসিন্দা বসুমতি কর্মকার, মিলন কর্মকার, হরিপদ সুত্রধর, সুচিত্রা রানী সুত্রধর ও মিন্টু মিয়া জানান, করোনা আর বন্যায় তারা কর্মহীন হয়ে অতি কষ্টে দিন যাপন করছেন। এই সময় তপন শেঠ নগদ ৫শ টাকা করে সহায়তা দেয়াতে তাদের অনেক উপকার হয়েছে বলে তারা উল্লেখ করেন। 

সঞ্জয় মনিদাস জানান ভ্যান নষ্ট হওয়ায় চোখে অন্ধকার দেখছিলেন। টাকাগুলো পেয়ে পরিবার নিয়ে যেন ধর্ম ছেড়ে বেচে গেলেন বলে উল্লেখ করেন। 

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মালেক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম। এই মাধ্যমের সঠিক ব্যবহারে একজন নাগরিক ব্যাক্তি, দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন। তপন শেঠ সে কাজটিই করছেন। এ জন্য তিনি তাকে ধন্যবাদ জানান। 

তপন শেঠ বলেন, ইচ্ছে থাকলে যে নানায়াভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় আমি মনে করি এটা তার একটি উদাহারণ। তিনি অসহায় মানুষের পাশে দাড়াতে সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি