০১:৩৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে রাজমিস্ত্রী খুন

কে এম মিঠু, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ মে ২০১৬ | | ৩৩৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে মো. আয়নাল হক (৩২) নামে এক রাজমিস্ত্রী খুন হয়েছে। নিহত রাজমিস্ত্রী উপজেলার মির্জাপুর ইউনিয়নের জোতআতাউল্লাহ দক্ষিন পাড়া গ্রামের মো. দারোগ আলীর পুত্র।

নিহত আয়নালের স্ত্রী লিপি খাতুন জানায়, মোবাইল টাওয়ার নির্মাণে রাজমিস্ত্রী হিসেবে দেশের বিভিন্ন এলাকায় তার স্বামী কাজ করে। গত সপ্তাহে চট্রগ্রাম থেকে সে ঘর দেয়ার জন্য বাড়িতে আসে এবং ঘর মেরামতের যাবতীয় জিনিসপত্র সংগ্রহ করে। গতকাল রাত ৮টা দিকে আয়নাল পাশ^বর্তী দোকানে গেলে আর ফিরে আসেনি। রাতে দোকানে তাঁকে খুঁজতে গেলে দোকান বন্ধ দেখে লিপি খাতুন বাড়িতে ফিরে আসে।

এলাকাবাসী জানায়, গ্রামের চকের ভিতর দিয়ে যাওয়া রাস্তায় ভোর বেলায় ডায়াবেটিক হওয়া দুই মহিলা হাঁটতে বেরুলে চকের মাঝখানে একটি লাশ দেখতে পেরে চিৎকার শুরু করতে থাকে। পরে গ্রামের মানুষ লাশ শনাক্ত করে থানা পুলিশকে খবর দেয়।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত বুধবার রাতে গ্রামের একটি দোকানে বসে গভীর রাত পর্যন্ত নিহত আয়নাল তাসে জুয়া খেলছিল। এ সময় পরিচিত একজন ব্যক্তি তাকে ডেকে বাইরে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে গোপালপুর সার্কেলের এএসপি জমিরউদ্দীনসহ থানা পুলিশের একটি দল গ্রামের চকের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি