০৪:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিউইয়র্ক প্রবাসী টাঙ্গাইলের মায়া’র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলের হামিদা আক্তার মায়া (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। নিউইয়র্ক সময় সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টা ৫৩ মিনিটে তিনি নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগ সহ ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন এবং এক পুত্রকে নিয়ে নিউইয়র্ক সিটির উডসাইডে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্র সহ বহু আত্নীয় -স্বজন রেখে গেছেন। খবর ইউএনএ’র। 

জানা গেছে, মরহুমা হামিদা আক্তার মায়া’র দেশের বাড়ী টাঙ্গাইল শহরের দিঘুলিয়া। তার বাবার নাম মোহাম্মদ মুছা তালুকদার। তিনি তাদের ৪ বোন, ২ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার এক কন্যা যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং অপর কন্যা বাংলাদেশে বসবাস করেন। তার এক ভাই বাংলাদেশে এবং অপর ভাই-বোন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।  মোহাম্মদ আনোয়ার হোসেন নাসির নামের তার এক ভাই বস্টন প্রবাসী। তিনিও এক সময় বস্টনে বসবাস করতেন। মরহুমা মায়া প্রবাসের সঙ্গীত শিল্পী ফিরোজ আহমেদের খালাতো বোন।

নামাজে জানাজা: মরহুমা হামিদা আক্তার মায়া’র নামাজে জানাজা মঙ্গলবার (১৩ অক্টোবর) জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সহ মুসল্লীরা অংশ নেন। জানাজা শেষে মরহুমার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
 
শোক প্রকাশ: টাঙ্গাইলের সন্তান হামিদা আক্তার মায়ার মৃত্যুতে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ এবং টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি