১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার পোষ্টকামারী গ্রামে। 

নিহত দুই শিশু ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. হাবিব মিয়া (৪) ও মো. ওহাব মিয়ার মেয়ে সামিয়া (৩)। নিহত দুই শিশু সম্পর্কে চাচা ভাতিজি। স্বজনরা শিশু দুটিকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এদিকে শিশু দুটি মৃত্যুর ঘটনায় পরিবারের মাঝে চলছে শোকের মাতম। 

পরিবার সূত্র জানায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ীর পাশের ডোবায়  ঘাটে নৌকা বাধা ছিলো। শিশু দুইটি খেলার উদ্দেশ্যে নৌকায় উঠার চেষ্টা করে। সে সময় পা পিছলে দুজনেই পানিতে পড়ে যায়। প্রায় এক ঘন্টা পর শিশু হাবিবের ফুফু রোজিনা আক্তার প্রথমে হাবিবের মৃত দেহ পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা নিহত হাবিবের লাশের সাথে হাত ধরে থাকা অপর শিশু সানিয়া কেও উদ্ধার করা হয়। 

সত্যতা নিশ্চিত করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রোকনুজ্জামান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপেক্সে আনা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি