১১:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপরে পাহাড়ি টিলা কাটার অপরাধে ২ মাটি ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রির অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারের কাছে ধানচালা নামক স্থানে অভিযানকালে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, পাথরঘাটা গ্রামের মাটি ব্যবসায়ী শহিদ ও ফরহাদ আলীসহ মাটি লুটেরা দীর্ঘদিন ধরে পাহাড়ের টিলা কেটে মাটির ব্যবসা করে আসছিল। খবর পেয়ে সোমবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাটি ব্যবসায়ী শহিদ ও ফরহাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, পাহাড় রক্ষার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি