১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

বিশ্ববিদ্যালয়ের২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ অক্টোবর ২০২০ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। 

কর্মসুচির মধ্যে সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন অফিস প্রধানদের নিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী’র উদ্বোধন করেন।

এরপর ভাইস-চ্যান্সেলর মহোদয় সবাইকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ও মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করেন। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ৩য়-৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৯৯ সনের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি