০৪:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাষাসৈনিক হযরত আলীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভাষাসৈনিক আলহাজ্ব হযরত আলী ডাক্তারের দাফন সম্পন্ন করা হয়েছে। (১০ অক্টোবর) শনিবার সকাল নয়টায় নবগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর জানাজা নামাজে দলমত নির্বশেষে হাজারো মানুষের ঢল নামে।

বায়ান্নর ভাষা সৈনিক হযরত আলী শুক্রবার বিকালে নিজ বাড়ী নবগ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

হযরত আলী ১৯৩৭ সালে গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রুস্তম আলী। ৫২ সালে ভাষা আন্দোলনের সময় তিনি সূতিভিএম সরকারি পাইলট মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র এবং ক্লাস ক্যাপ্টেন ছিলেন। সেদিন ১৪৪ ধারা ভঙ্গ করে ভাষার দাবিতে রাজপথে মিছিল বের করেন। এ মিছিলে নেতৃত্ব দেন স্কুল ক্যাপ্টেন আব্দুর রহিম। মিছিল করার অপরাধে পুলিশ সহপাঠী মহেন্দ্র দেবনাথসহ তাদের তিনজনকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলহাজতে পাঠায়। ২৫ দিন পর টাঙ্গাইল কারাগারে আনা হয়। চারদিন থাকার পর এখান থেকে তারা জামিনে মুক্তি পান। রংপুরের কারমাইকেল কলেজ থেকে পড়াশোনা শেষে তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গমারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করা শুরু করে। ১৯৯৮ সালে তিনি গোপালপুর উপজেলার বাগেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান। অন্তিমকালে তিনি চার মেয়ে এক ছেলে রেখে গেছেন। একমাত্র পুত্র আশরাফুল আলম কলেজ শিক্ষক।

এছাড়া ভাষা আন্দোলনে অবদান রাখায় গোপালপুর উপজেলা পরিষদ ২০১০ সালে তাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি