০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জনগণের সঙ্গে সু-সম্পর্ক গড়ার আহবান

মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭ | | ৩০২৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মির্জাপুর ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন ফটিক, মির্জাপুর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহাবুব আলম সবুজ, যুগ্ম আহবায়ক মাসুম রানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলার আহবান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কাজ করার পরামর্শ দেন।

সভায় মির্জাপুর পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি