০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ত্রাণ চুরি রোধে সরকার শাস্তির দৃষ্টান্ত স্থাপন করেছে : ত্রাণ প্রতিমন্ত্রী 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

ত্রাণ চুরি রোধে সরকার শাস্তির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি। 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, তার মন্ত্রণালয়ে ত্রাণ চুরির কোন সুযোগ নেই। তবে করোনাকালে ত্রাণ চুরি বা হেরফেরের ৫৫-৬৫ টি অভিযোগ তারা পেয়েছেন। যেগুলো মূলত খাদ্য মন্ত্রণালয়ের ১০ টাকা কেজির চাল, টিসিবি’র সয়াবিন তৈল ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিজিডি’র কার্ড। তবে এসব অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনটি নির্বাচিত জনপ্রতিনিধিও বরখাস্ত হয়েছেন।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙ্গনের কবলে পড়ে গৃহহীন হয়ে পড়া মানুষদের জন্য শুধু টিন নয় পাকা বাড়ি র্নির্মাণ করে দেয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। সেই লক্ষ্যে ৮ লক্ষ ৮৩ হাজার ৩৩টি ঘর নির্মাণ করার প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং ইতোমধ্যে ৫৯ হাজার ঘর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়ে গেছে বলে জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী দুপুর ২ টার দিকে উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের ঘুঘী গ্রামে বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাদগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম। এর আগে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সে সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, এএসপি ( মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এএসপি ( মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি