১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে আহত, স্ত্রীর বিষপান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী সুমনকে (৩৮) কুপিয়ে বিষপান করেছেন স্ত্রী সাবিনা বেগম (৩০)। গুরুতর আহতাবস্থায় সুমনকে প্রথমে মুধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রোববার ভোরে মধুপুর পৌর এলাকার দামপাড়ায় স্বামীকে কুপানোর এমন ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী স্ত্রী সাবিনাকে আটকে একটি গাছে বেঁধে রাখে। সুমন দামপাড়ার আব্দুল মজিদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সুমন ও সাবিনার দাম্পত্য জীবনে এক মেয়ে (৫) ও আট মাস বয়সী ছেলে সন্তান রয়েছে। 

সুমনের পারিবারিক সূত্র জানায়, সাবিনা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন। সুমনের এক ভগ্নিপতির দিকে বিক্ষুব্ধ হয়ে বটি ছুঁড়ে মারার ঘটনাও ঘটিয়েছেন কয়েকদিন আগে।

স্থানীয়রা জানান, গত ঈদুল আজহার আগে সাবিনার সঙ্গে সুমনের ভগ্নিপতি আপত্তিকর আচরণ করার পর থেকে অসংলগ্ন আচরণ শুরু করেন। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল। রোববার (০৪অক্টোবর) সকালে ঘুম থেকে উঠার আগে স্বামীর ওপর বটি নিয়ে চড়াও হন সাবিনা। মাথাসহ দেহের বিভিন্ন স্থানে তিন চারটি কোপ দেন তিনি। চিৎকার শুনে পরিবার ও স্থানীয়রা ছুটে এসে সাবিনাকে আটকে গাছে বেঁধে রাখে আর সুমনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ থাকায় মমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এদিকে খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে সাবিনাকে উদ্ধার করে মধুপুর থানা পুলিশ। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, সুমনের স্ত্রী সাবিনা ঘাস নিধনের বিষপান করেছেন। পুলিশি সহায়তায় সাবিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি