০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে নব-নির্বাচিত পৌর মেয়রকে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার নবনির্বাচিত মেয়র নুরুন্নবী সরকার ও কাউন্সিলরদের গণসংবর্ধনা দিয়েছে কালিহাতী পৌর আওয়ামী লীগ। 

এ উপলক্ষে মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহম্মেদ, আলহাজ্ব হানিফ উদ্দিন তালুকদার, আব্দুল মজিদ তোতা,  যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এবিএম নুরুল আলম খসরু প্রমুখ। 

এ সময় পৌরসভার ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহআওয়ামীলীগ ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শ্রমিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা পৌরসভার উন্নয়নের লক্ষ্যে বক্তব্যে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি