০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দলের এই সর্বোচ্চ কর্ণধারের জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো.আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ, শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম, সাধারন সম্পাদক শাহ আলম হোসেন প্রমূখ। 

তারা বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৯৬ সালে প্রথম সরকার গঠন করেন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে দেশ পরিচালনা করছেন তিনি।

শিক্ষা জীবনের বিভিন্ন স্তর পেরিয়ে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৬৮ সালে পরমাণুবিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয়। তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলও নিজ নিজ কর্মক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন শেখ হাসিনা। উল্লেখ্য ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা।

পরে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি