১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগ। সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া প্রার্থনা এবং মিস্টি বিতরণ করা হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার সবার কাছে শেখ হাসিনার জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের যোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তার হাত ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। দেশের ভেতরে ও বাইরে সরকার এবং তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। মুজিব আদর্শের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে সাহস যোগাতে হবে। আর তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সৃষ্টিকর্তার নিকট সবার প্রার্থনা করতে হবে। কারণ শেখ হাসিনা ভাল থাকলেই আমরা ভাল থাকবো। দেশ ও জাতি সমৃদ্ধ হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সহ-সভাপতি এডভোকেট আজিজুর রহমান তোতা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহামন সিদ্দিকী স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহামেদ রাজু, সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পরিমল পন্ডিত, সাবেক সদস্য হুমায়ুন খালিদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট হুমায়ুন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শফিুকল ইসলাম মিন্টু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক মনির মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম মিয়া, পৌর শ্রমিক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রলীগের আহ্বায়ক রিফাত আল খালিদ রিমন, যুগ্ম আহ্বায়ক এইচএম হৃদয় ও  শাহাবুদ্দিন, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জাহিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি